শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে




বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রাজশাহী নগরীর  অদূরে পবার মুশরইল নতুন পাড়া এলাকার কয়েকশো বাসিন্দা আজ এই বিক্ষোভ শুরু করেন।

তাদের দাবি সরকার ১০ কেজি করে চাল সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেও এখন পর্যন্ত এলাকাবাসীর মাঝে সেটি বিতরণ করা হয়নি। ফলে না খেয়ে  দিন পার করতে হচ্ছে অসহায় এই মানুষগুলোকে।

এলাকাবাসীর অভিযোগ, মুশরইল নতুনপাড়া গ্রামে প্রায় সাড়ে তিনশ হতদরিদ্র মানুষের বসবাস। এরমধ্যে ১৮০ জনের আইডি কার্ড দেখে তালিকা করেন স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। কিন্তু তারপরেও তাদের কোনো রকম সহযোগিতা করা হয়নি।

স্থানীয় আসাদুলসহ আরও অনেকে অভিযোগ করেন, এই এলাকাটি পারিলা ইউনিয়নের মধ্যে। ওই ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু এনিয়ে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেননি।

উল্টো স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের কাছে ত্রাণের দাবিতে এলাকাবাসী গেলে, তাদের সাথে খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়া হয়। এ নিয়ে ক্ষোভে রাগে রবিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী।

এদিকে খবর পেয়ে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানিয়ে মাইকিং শুরু করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বিষয়টি স্বীকার করে নগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মনির বলেন, এলাকাবাসীর ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন। তারা একজোট হয়ে বিক্ষোভ করেন পরে পুলিশ গিয়ে তাদের সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দিয়ে পরিস্থিতি শান্ত করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com