শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত

  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া গ্রামে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। বিষয়টি ওই এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেয়ার মুহূর্তেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্তের বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছেন প্রশাসন।

করোনায় আক্রান্ত ব্যক্তি উপজেলার জিউপাড়া-বগুড়াপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে ইউসুফ আলী (৫০)।

রোববার সন্ধ্যা ৭টার সময় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ব্যাক্তি গত ৪ এপ্রিল ঢাকা থেকে বাড়ি এসে আত্মগোপন করেছিল। এরপর তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

তিনি গত ৯ এপ্রিল পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। তারপর থেকে সে হোমকোয়ারেন্টাইনে ছিল। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পাঠালে আজ বিকেলে তার করোনা সনাক্ত নিশ্চিত হয়।

এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, করোনা আক্রান্তের  বিষয়টা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জনের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি।

ঐ করোনা আক্রান্ত ব্যক্তি শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। সেই সাথে তার বাড়ির সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বাড়ির আশেপাশে কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com