শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

পুলিশের স্টিকার লাগানো গাড়ি থামাতেই বের হলো ১৩ জন, সকলে ঢাকার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৫৩১ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী: পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ঢাকা থেকে রাজশাহী এসে ধরা ১৩ জন। হাইয়েস ব্র্যান্ডের গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাকা থেকে রাজশাহীতে এসে ধরা পড়েছেন তাঁরা।

ধরা পড়া সবাই ঢাকার বিভিন্ন জায়গায় থাকতেন। এ সময় দুই ট্রাক থেকে আরও ১১ জনকে নামানো হয়। তাঁরাও সবাই ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করতেন।
এই ২৪ জনের নাম-ঠিকানা, ছবি সংগ্রহ করে নিজ নিজ এলাকার থানার পুলিশকে অবহিত করা হয়েছে। ওই নির্দিষ্ট থানার পুলিশ তাঁদের হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করবে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী নগরের নওদাপাড়ায় পাঁচজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক পুলিশ সদস্য। সন্দেহ হলে তাঁদের জিজ্ঞাসা করেন তিনি। জানতে পারেন, তাঁরা ঢাকা থেকে ট্রাকযোগে রাজশাহীতে এসেছেন। ঘটনার কয়েক মিনিট পর আরেকটি ট্রাক আসে একই রাস্তা দিয়ে। সেটি থেকে আরও ছয়জনকে নামানো হয়। তাঁরাও ট্রাকযোগে ঢাকা আসেন। এর কিছুক্ষণ পর একটি হাইয়েস গাড়ি আসে। তবে এই গাড়ির পেছনে স্টিকার দিয়ে লেখা ‘পুলিশ’।

রাজশাহী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান বলেন, দুই ট্রাকের ১১ জন যাত্রী নামানোর পর পুলিশের স্টিকার লাগানো একটি হাইয়েস গাড়ি এলে তাঁদের সন্দেহ হয়। পরে সেখান থেকে ১৩ জন নারী-পুরুষকে নামানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয় বিষয়টি। পরে সিদ্ধান্ত হয়, তাঁদের নাম-পরিচয় রেখে তাঁদের নিজ নিজ থানার পুলিশকে অবহিত করা হবে। তাঁরা অবহিত করে এভাবে সবাইকে ছেড়ে দিয়েছেন।



ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com