বাংলা হেডলাইনস রাজশাহী : সোমবার পবার মুশরইলে প্রশাসনের পক্ষ থেকে ১৬০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
পবা উপজেলার পারিলা ইউনিয়নের মুশরইল নতুনপাড়া, বাচ্চুর মোড়, পশ্চিম পাড়া, বাগানপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পারিলা ইউপি চেয়ারম্যান সাইফুল বারি ভুলু প্রমুখ।
ইউএনও বলেন, পরবর্তীতে এখানে আরো ত্রাণসামগ্রী দেয়া হবে। এছাড়াও সেখানকার মানুষজনকে ফোন নম্বর দেয়া হয়েছে। কারো সমস্যা হলে ফোন করে জানালে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত রোববার মুশরইল নতুনপাড়া এলাকার লোকজন ত্রাণের দাবিতে বিক্ষোভ করে। রাজশাহী নগরীর অদূরে পবার মুশরইল নতুন পাড়া এলাকার কয়েকশো বাসিন্দা গতকাল বেলা ১১ টার দিকে এই বিক্ষোভ শুরু করেন।
তাদের দাবি সরকার ১০ কেজি করে চাল সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করলেও এখন পর্যন্ত এলাকাবাসীর মাঝে সেটি বিতরণ করা হয়নি। ফলে না খেয়ে না দিন পার করতে হচ্ছে অসহায় এই মানুষগুলোকে।