শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

মাই টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৪১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে মাই টিভি’র ১০ম বর্ষপূর্তি ও ১১তম বর্ষে পর্দাপণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে মহানগরীর সোনাদীঘি মোড়স্থ রাজশাহী সিটি প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাই টিভি’র রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অনতু’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক আলম, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, জাতীয় সাংবাদিক সংস্থা’র সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন হুমায়ূন, জাতীয় সাংবাদিক সংস্থা’র অর্থ সম্পাদক ও সাপ্তাহিক সূবর্ন সংবাদ পত্রিকার নিবার্হী সম্পাদক আমিনুল ইসলাম বনি, গ্লোবাল টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মীর তোফায়েল হোসেন ছন্দসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভা শেষে প্রায় অর্ধশতাধিক কর্মহীন, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, আলু, ডাল, আটা, সরিষার তেল, সাবান ও কালোজিরা বিতরণ করা হয়।

পরে করোনার প্রাদূর্ভাব থেকে দেশের মানুষের মুক্তি ও মাই টিভি’র সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পাঠ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com