শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

রাজশাহীতে রেলের তেল পাচারের সময় ৩ জন গ্রেফতার।। কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪২৭ দেখা হয়েছে




বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী পশ্চিম রেলওয়ের ওয়াগন থেকে তেল চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাজশাহী রেলওয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

বুধবার দুপুর একটার দিকে  রেলওয়ে স্টেশন এলাকার তেল পাম্পে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, পশ্চিম রেলওয়ের চীফ ইলেট্রিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান।

তিনি জানান, তেল চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় ও রেলওয়ের নিরাপত্তা কর্মী সূত্রে জানা গেছে,  এর আগে বেশ কয়েক ট্রাক তেল চুরি করা হয়। সর্বশেষ দুপুরে এক ট্রাক তেল চুরির সময় বিষয়টি জানাজানি হয়। এসময় নিরাপত্তা কর্মীরা ওই ট্রাকটি ধরে ফেলে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। পালাতে পারেনি চালকের সহকারী। তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যমুনা পেট্রোলিয়াম কোম্পানির রাজশাহীর ডিপো ইনচার্জ আফজাল হোসেন ও কর্মচারী মুকুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া রেলওয়ের নিরাপত্তা কর্মীরা ট্রাকটি জব্দ করেছেন। সেই সময় তেল চুরিতে ব্যবহার করা মেশিনগুলো জব্দ করা হয়।

জানা গেছে, একটি লরিতে প্রায় ৫ হাজার লিটার তেল ছিলো। রেলওয়ের কর্মকর্তারা ধারণা করছেন এই ভাবে অনেক তেল চুরি হয়েছে।

রাজশাহী পশ্চিম রেলওয় থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল বলেন- স্টেশনে তেলবাহী বেশ কয়েকটি লরি তেল এনেছে পদ্মা ও যমনা ওয়েল। এর মধ্যে শুধু একটা বগির সিলভার রঙ্গের। সেটি সরকারি তেল ছিলো। এই তেল সরকারি কাজের জন্য। তেলগুলো স্টেশনের ভেতরের একটি ট্যাংকিতে রাখা হয়।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com