সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে করোনা প্রতিরোধে সার্বিক পরিস্থিতির উপর সমন্বয় সভা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৩৬৭ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গানাটির পর্যটন শিল্প মারাত্মক হুমকীর মুখে তাই প্রধানমন্ত্রীর
প্রণোদনা থেকে যাতে রাঙ্গামাটি জেলা বাদ না যায় তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

তিনি বলেন, ঢাকা, নারায়নগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাঙ্গামাটিতে আসা তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ করোনা টেষ্ট করানোর জন্য সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষন ও সমন্বয় সংক্রান্ত বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সভায় রাঙ্গমাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখুর রহমান,  রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রানাসহ  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির  দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পাহাড়ের দুর্গম এলাকাগুলোর যেখানে ত্রান পৌছেনি সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪ হাজার পাড়া কেন্দ্রের মাধ্যমে ত্রাণ পৌঁছার চিন্তা ভাবনা করা হচ্ছে।

তিনি বলেন, ইতিমধ্যে বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে খুব দ্রুত এর একটা ব্যবস্থা করা হবে বলে তিনি সভায় উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com