শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

এমপি মনসুরের শরীরে করোনা নেগেটিভ

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৪০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.মনসুর রহমান করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নমুনা পরীক্ষা করিয়েছেন।

তবে গত রোববার  বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহকৃত নমুনায় নেগেটিভ এসেছে বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি মনসুর রহমান নিজেই।

এমপি মনসুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা পুঠিয়া দুর্গাপুরের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছিলেন। গত ২৩ এপ্রিল পুঠিয়া উপজেলায় ত্রাণ বিতরণ শেষে তিনি দুর্গাপুরে যান। সেখান থেকে তিনি রাজশাহীর নিজ বাড়িতে গিয়ে হঠাৎ  জ্বরে আক্রান্ত হন।

তারপর তিনি করোনা ভাইরাস সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করান। পরে রোববার বিকেলে সংগ্রহকৃত নমুনায় নেগেটিভ ফলাফল এসেছে।

তিনি আরো জানান, তার বর্তমান অবস্থা অনেকটা ভালো তবে জ্বর আসার পর থেকে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com