শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

করোনা পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রাচীন পাম গাছ কেটে সাবাড়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাজশাহী: সারা দেশে চলছে লকডাউন আর এর মাঝে কেটে সাবাড় সারি সারি পাম গাছ।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়ে সবার, এই গাছগুলো।

প্রাচীন দৃষ্টিনন্দন এই গাছগুলো কেটে ফেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ ও সমালোচনা।

লকডাউনের মধ্যে গাছ কেটে সাবাড় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত তিন দিনে প্রশাসন ভবন চত্বরের সামনে থাকা সব পাম গাছ কেটে ফেলা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকলেই সারি সারি পাম গাছ চোখে পড়তো সবার। প্রাচীন দৃষ্টিনন্দন এই গাছগুলো কেটে ফেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ ও সমালোচনা।

পাম গাছ কেটে ফেলে রাখার সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ব্যাপক সমালোচনা শুরু করেন। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

গাছ কেটে ফেলে রাখার বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে রাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ কে আজাদ লিখেছেন, ‘করোনা তোদেরকেও বাঁচতে দিল না! আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের, তথা প্রশাসন ভবনের সামনে সারি সারি দাঁড়ানো পাম গাছগুলো কেটে ফেলা হলো। জানি না তাদের কি অপরাধ ছিল। নাকি তারা করোনা প্রতিরোধে বাধা হয়ে দাঁড়িয়েছিল’।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মড়ক লাগায় গাছগুলো কাটা হয়েছে। নতুনভাবে সেখানে গাছ লাগানো হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প কমিটি হটিকালচার  স্পেশালিস্ট ও উদ্ভিদ বিজ্ঞান বিশেষজ্ঞের পরামর্শে গাছগুলো কাটা হয়েছে। কারণ গাছগুলোতে মড়ক লেগেছিল। গাছ মরে যাচ্ছিল।

দুই বছর ধরে বিশেষজ্ঞ টিম গাছগুলো ট্রিটমেন্ট করে রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু পারছিল না। গাছের মড়া পাতা পড়ে রাস্তা ভরে যাচ্ছিল। পরে বিশেষজ্ঞ টিমের সহায়তায় গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুনভাবে আবার সেখানে গাছ লাগানো হবে। কারণ গাছগুলোর টিম্বার ভ্যালু বা ফায়ার ভ্যালু- কোনোটাই নেই।

তিনি আরও বলেন, এই গাছগুলোকে বলে ফিশ টেইল পাম। মোট ৩৫টি ছিল। এখন সেখানে বটল টেইল পাম লাগানো হবে। কৃষি প্রকল্পের চার-পাঁচজন গত তিনদিনে গাছগুলো কাটেন। জুন মাসেই সেখানে বোটল পাম লাগানো হবে।

লকডাউনের মধ্যে কাটার বিষয়ে তিনি বলেন, এখন না কাটলে গাছ রোপণের মৌসুম পার হয়ে যাচ্ছিল, তাই গাছগুলো কাটা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com