শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

কোভিড-১৯ এ আরও ৮ জনের মৃত্যু।। নতুন শনাক্ত ৬৪১ জন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ  আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৬৩ জন।

৮ জন মৃতের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন নারী। ৬ জন ঢাকার মধ্যে এবং ২ জন ঢাকার বাইরে। মোট মৃতের ১৩৭ জনই ঢাকা ডিভিশনের।

হাসপাতালে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫০ জন ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬৪১ জন। এ পর্যন্ত মোট ৭,১০৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষা করার হার আগের দিনের তুলনায় ১৪.৬৮ শতাংশ বেশি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯,৭০১ টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে  ষাটোর্ধ্ব ৪ জন, ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ২ জন।   

গত গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন মোট ২,৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় উভয় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩,০০২ জন।

এ পর্যন্ত মোট হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ১, ০৭৯৫৫ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট ৭৬,৩৮৩ জন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।        

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com