শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মানিকগঞ্জে করোনা আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৫জন

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৪৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে করোনা আক্রান্ত ২১ জনের মধ্যে সুস্থ হয়ে নিজ বাড়িতে ফিরেছেন ৫ জন।

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে সিংগাইর উপজেলার ৩জন, হরিরামপুর উপজেলার ১ জন এবং শিবালয় উপজেলার ১ জন রয়েছেন।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ আজ (শনিবার) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘এ পর্যন্ত জেলায় মোট ৭৩৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং এর মধ্যে ৬৬৬টি পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গত কয়েকদিনে সুস্থ হয়েছেন ৫ জন। অন্যান্যরা নিজ নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিসাধীন আছেন। তাদের মধ্যে আরও ২ জন শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।”

সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিংগাইর পৌর এলাকার তাবলীগ জামাতে আসা ফরিদপুরের ৩ মুসুল্লী। তাদের সাথে থাকা এক ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় ৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। একদিন পর তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেলে তাদেরকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।

সেখানে ১ দিন রাখার পর তাদেরকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন সেখানে চিকিৎসার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান সিভিল সার্জন ।

সুস্থ হওয়া অপর দুই ব্যক্তির একজন হলেন শিবালয় উপজেলার পুলিশ সদস্য। তিনি গোপালগঞ্জের মকসুদপুর থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।  

সুস্থ হওয়া অপর ব্যক্তি হলেন হরিরামপুর উপজেলার একজন প্রেস ব্যবসায়ী।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, সুস্থ হওয়া ব্যক্তিদের নমুনা ৩ বার পরীক্ষার মাধ্যমে তাদের সুস্থতার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, মানিকগঞ্জ জেলা হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডের বেডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০তে উন্নীত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com