মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৬৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে রনি সত্যার্থী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সিংগাইর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার। আটক ওই যুবক উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামের আদিত্য মনি ঋষির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি নামের ওই যুবক রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে মহানবী হযরত মুহম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করে একটি পোষ্ট করে।

তার ওই পোষ্টে একই গ্রামের সঞ্জয় সরকার আরো একটি কুরুচিপূর্ন মন্তব্য লিখে। ফেসবুকে পোষ্ট করার সাথে সাথেই বিষয়টি স্থানীয়ভাবে সকলের মাঝে ছড়িয়ে পরে। সেই সাথে গ্রামবাসী ও উত্তেজিত মুসল্লিরা রনি ও সঞ্জয়কে খুঁজতে থাকে। বিষয়টি টের পেয়ে ওই দুজন বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হালিম রাজু বলেন, সকাল ৯ টায় উত্তর বকচর গ্রামের বিপ্লব নামের এক ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানায়। পরে দুপুরের দিকে রনিকে ফোন করে পরিষদে আনা হয়।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সিংগাইর থানার (ওসি) মো. আবদুস সাত্তার মিয়া বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করায় রনি সত্যার্থী নামের এক যুবককে আটক করা হয়েছে।

এ ঘটনায় রনি ও সঞ্জয়ের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সঞ্জয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com