বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে এ পর্যন্ত সর্বোচ্চ ৭৮৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন সর্বমোট ১০,৯৩০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫,৭১১ টি।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন। তার বয়স ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে এবং সে পুরুষ। এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪০৩ জন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান এ পর্যন্ত হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন সর্বমোট ১ লাখ ৫৬ হাজার ৬৮৯ জন এবং ছাড় পাওয়ার পর হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এখন আছেন ৪১,১২২ জন।