মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

কর্মহীন স্বর্নশিল্পীদের মাঝে খাদ্য সহায়তা

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে কর্মহীন স্বর্নশিল্পীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের সহায়তায় স্থানীয় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জুয়েলারি দোকানের শতাধিক স্বর্ন শিল্পীকে খাদ্য সহায়তা তুলে দেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুস সালাম, সাধারন সম্পাদক প্রবীর কর্মকার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়া মাত্রই আমরা মানিকগঞ্জে জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত তালিকা সংগ্রহ করে গত দুই মাসে নিম্মবিত্ত প্রায় ৬৫ হাজার পরিবারকে ত্রান সহায়তা দেওয়া হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষদের আলাদা আলাদা তালিকা করে তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

ব্যবসা-বানিজ্য বন্ধ থাকায় স্বর্ন শিল্পীরাও মানবেতর জীবন যাপন করছেন- এমন সংবাদে তাদের তালিকা করে ১২১জনকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এর আগেও খেলোয়াড, কর্মহীন শ্রমিক, সহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষদের তালিকা করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com