বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

খুলনায় চিকিৎসাধীন করোনা রোগীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস খুলনা:   খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম (৬৫) নামে একজন করোনা রোগী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি মারা যান। এ নি‌য়ে খুলনায় ক‌রোনা আক্রান্ত হ‌য়ে দুইজ‌নের মৃত‌্যু হ‌লো।
এর আ‌গে গত ২২ এ‌প্রিল ক‌রোনা আক্রান্ত হ‌য়ে মৃত‌্যু হয় রূপসা উপ‌জেলারে রাজাপুর গ্রা‌মের বা‌সিন্দা মোবাইল সা‌র্ভিসিং প্রকৌশলী নুর আলম খা‌নের(৪৩)
করোনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল থেকেই ওই বৃদ্ধার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল।
রাত সোয়া দশটার দিকে তিনি মারা গেছেন। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরিনা বেগম গত ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর গত ২৯  এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়।
নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ শনাক্ত হয়। ৩০ এপ্রিল রাতেই তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৪ জন। জরিনা বেগমসহ এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com