শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

তানোরে গৃহবধৃকে ধর্ষণের পর , সুটকেসে লুকিয়ে রক্ষা হলো না

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : তানোরে গৃহবধুকে ধর্ষণ করে পালিয়ে সুটকেসের ভেতর লুকিয়েও রেহায় পেল না ধর্ষক। 

অভিযোগ পেয়ে সুটকেসের ভেতর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন চাঞ্চল্যকর  ঘটনা ঘটেছে তানোর উপজেলার নড়িয়াল গ্রামে।

এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য’র সৃষ্টি হয়েছে। এনিয়ে ভিক্টিম ওই গৃহবধু বাদী হয়ে ১জনকে আসামী করে তানোর থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আজ বুধবার  দুপুরে অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর দিকে ডাক্তারী পরীক্ষার জন্য (ভিক্টিম) ওই গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরন, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার নড়িয়াল গ্রামের নুরনবীর পুত্র হাসান আলী (২৮) একই এলাকার জৈনক ব্যাক্তি’র স্ত্রী (২০) ১ সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো।

গত ২ মাস থেকে ওই গৃহবধুর স্বামী সিরাজগঞ্জ এলাকার একটি ইট ভাটায় কর্মরত রয়েছেন। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে প্রচন্ড ঝড় ও বৃষ্টির সময় একা পেয়ে ওই গৃহবধুর বাড়িতে ঢুকে জোরপুর্বক ধর্ষণ করে। এসময় ওই গৃহবধুর ডাক চিৎকার দিলেও ঝড় ও বৃষ্টির কারণে কেউ শুনতে পায়নি বা এগিয়ে আসেনি। শেষে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে সঙ্গে সঙ্গে ওই গৃহবধু বিষয়টি গ্রামবাসীকে জানায়। খবর পেয়ে পুরো গ্রামের লোকজন অভিযুক্তকে খুজতে থাকা অবস্থা অভিযুক্ত পালিয়ে তার এক আত্নীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

পরে গ্রামবাসী ৯৯৯ ফোন করলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত তার এক আত্নীয়ের বাড়ির একটি বড় বাক্সর ভিতর থেকে আটক করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর পালিয়ে লুকিয়ে থাকা বাড়িটি গ্রামবাসী ঘিরে রেখেছিলেন। অভিযুক্ত তার এক আত্নীয়ের বাড়ির বড় সুটকেসের ভিতর থেকে আটক করা থানায় নেয়া হয়।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দারে করা হয়েছে, অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে এবং ভিক্টিম ওই গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com