সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজস্থলীতে ৩ জনকে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিন জনকে  রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা জানান, বুধবার  বিকাল ৩ টার দিকে তিন জন ব্যক্তি উপজেলা হাসপাতালে আসলে করোনা রোগী সন্দেহ করা হলে তাদেরকে আইসোলেশনে ভর্তি করা হয়।

রোগীরা হলেন, অংসিনু মারমা, পিতা ঋসিংমং মারমা, গ্রাম গাইন্দ্যা পাড়া থানা রাজস্থলী। অপু মারমা, পিতা লুইঅং মারমা, গ্রামঃ বাঙ্গাল হালিয়া থানাঃ চন্দ্রঘোনা উপজেলা রাজস্থলী। সুইখ্য মারমা, পিতাঃ সুইশেপ্রু মারমা গ্রাম  ইসলামপুর (রাজবিলা)  জেলা বান্দরবান।

সকলে ঢাকা নারায়নগঞ্জের  সিদ্ধিরগঞ্জের একটি প্যাকেটিং গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

তাদের করোনার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে বলে হাসপাতাল কতৃপক্ষ জানান। বিষয়টি রাজস্থলী থানার ওসি তদন্ত সৈয়দ ওমর সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন বলে অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান সাংবাদিকদের জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com