রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে মেয়াদবিহীন নিম্নমানের সেমাই বিক্রি।। ৩ দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে মানিকগঞ্জের সিংগাইরে তিন দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে সিংগাইর উপজেলার সিরাজপুর হাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মেয়াদবিহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকার সাভারের মুশুরীখোলা সাইফুল ফুড প্রোডাক্টস’র গোলাপ ফুল মার্কা সুপার কোয়ালিটি লাচ্ছা সেমাই-এর প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এ কারণে মেয়াদবিহীন সকল সেমাই প্রত্যাহার করা সহ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

এছাড়া মূল্য তালিকায় ১০০ টাকা লেখা থাকলেও ডালের দাম কেজি প্রতি ১০০টাকার বিপরীতে ১২০-১৩০ টাকায় বিক্রির দায়ে জুয়েল এন্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা এবং ছোলার দাম কেজি প্রতি ৭০ টাকার বিপরীতে ৮০ টাকায় বিক্রির দায়ে খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান আসাদুজ্জামান রুমেল।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com