বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলায় প্রথমবারের মতো মন্দিরের পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাবে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরন করা হলো।
শনিবার বিকেল মানিকগঞ্জ শিব-সিদ্ধেশরী মন্দির কমিটির নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদানের আয়োজন করেন।
সামাজিক নিরাপত্তা মেনে ২৫ জনকে ৫শ টাকা করে ও ১২৫ পরিবারের জন্য চাল, ডাল, আটা, লবণ, আলুসহ ১৪ কেজির প্যাকেট তুলে দেওয়া হয়।
শিব-সিদ্ধেশ্বরী মন্দির পরিচালনা পরিষদের সহসভাপতি কাঁলাচান সাহার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দির কমিটির উপদেষ্টা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যার্টাজি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অর্নিবান পাল, মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অম্বরীষ কুমার পাল প্রমূখ।