বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সরকারি আদেশ অমান্য করার দায়ে কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১২’র ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১২’র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক লেঃ এম এম এইচ ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের বৈশাখী লাচ্ছা সেমাই তৈরীর কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সাল আহম্মেদের আদালতে হাজির করা হলে ওই কারখানার মালিক সমর্দারকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে নিজ গৃহে অবস্থান এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর দোকানগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।