বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় ঝটিকা শাহীন গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ধান কাটা শ্রমিকবাহী বাস থামিয়ে চাঁদাবাজীর অভিযোগে  পরিবহণ ব্যবসায়ী শাহিনুর রহমান ওরফে ঝটিকা শাহীন (৪৫) গ্রেফতার হয়েছে।

উপশহর ফাঁড়ির পুলিশ রোববার গভীর রাতে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ওই বাসের চালক মনির হোসেন সদর থানায় শাহীন ছাড়াও আরো অজ্ঞাত ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

সোমবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইনের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উপশহর ফাঁড়ির এসআই রহিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহণ ব্যবসায়ী ঝটিকা শাহীন বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। বগুড়া-ঢাকা, বগুড়া-রাজশাহীসহ বিভিন্ন রুটে ঝটিকা নামে তার বেশ কয়েকটা বাস চলাচল করে।

 প্রশাসনের অনুমতি নিয়ে রোববার রাতে নীলফামারীর ডোমার থেকে ৪৬ জন শ্রমিক ধান কাটতে একটি বাসে কুমিল্লা যাচ্ছিলেন। রাত পৌণে ২টার দিকে বাসটি বগুড়া শহরের চারমাথা এলাকায় পৌঁছে। এ সময় ঝটিকা শাহীনের নেতৃত্বে লাঠিসোটা হতে ১৪-১৫ জন সন্ত্রাসী বাসটি থামতে বাধ্য করে।

তারা বাসের চালক নারায়ণগঞ্জের ফতুল্লার মনির হোসেনের কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তারা চালক মনির ও সুপারভাইজার রতনকে মারধর করেন। তখন বাসে থাকা ধান কাটা শ্রমিকরা প্রতিবাদ করলে অন্যরা পালিয়ে যায়।

শুধু শাহীনকে হাতেনাতে আটক করে টহল পুলিশে দেয়া হয়। পরে বাস চালক মনির তার বিরুদ্ধে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।

নিশিন্দারা উপশহর ফাঁড়ির এসআই রহিম উদ্দিন জানান, সোমবার বিকালে ঝটিকা শাহীনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত এক দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com