রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে করোনা রোগী পালিয়েছে।। খুঁজছে পুলিশ

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ১০৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক ব্যক্তি। তাকে খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার বালিয়াটির একটি গ্রামে এই ঘটনা ঘটে। সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকার গাবতলী এলাকায় ভ্রাম্যমাণ দোকানে চা-বিস্কুট বিক্রি করেন। গত ৯ মে সর্দি ও জ্বর নিয়ে সাটুরিয়ায় গ্রামের বাড়িতে আসেন তিনি। পরদিন তার নমুনা সংগ্রহ করে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়।

আজ সোমবার সকালে ওই ব্যক্তির আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ  থানার অফিসার-ইন-চার্জ মতিয়ার রহমান মিয়াকে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে তাকে বিষয়টি জানানোর পরপরই তিনি পালিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, আমরা জানতে পারি পাশের গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আছেন ওই ব্যক্তি। কিন্তু, সেখানে গিয়েও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় প্রযুক্তির সহায়তা জানা যায়, তিনি ঢাকার গাবতলীতে আছেন। তাকে খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ।

আক্রান্ত ব্যক্তিসহ তার ওই আত্মীয়ের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com