বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে কর্মহীন ইলেকট্রিক মিস্ত্রীদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তার আওতায় ৮১জনকে ১০ কেজি চাল ও নগদ ২০০ টাকা প্রদান করা হয়।
আজ দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী সকল শ্রেনী ও পেশার কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার অংশ হিসেবে এই ত্রান দেওয়া হয়েছে।
এর আগেও খেলোয়াড়, স্বর্নশিল্পীসহ বিভিন্ন পেশার কর্মহীন অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে অন্য শ্রেনী ও পেশার মানুষদেরও এই সহায়তার আওতায় খাদ্য সহায়তা দেওয়া হবে।