রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জ করোনা আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের মোতালেব হোসেন নামে ওই ব্যক্তি দীর্ধদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণের পর তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।

এরপর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা আগামীকাল তাঁর নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: লুৎফর রহমান বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ ধর্মীয় ও সরকারি বিধি অনুযায়ী দাফন করা হবে। ওই ব্যক্তির বাড়ি লকডানসহ বাড়ির সকলের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে।

এদিকে, সোমবার (১১ মে) নরসিংদী থেকে করোনার উপসর্গ নিয়ে নিহত মানিকগঞ্জ সদর উপজেলার ইটভাটার এক শ্রমিকের দেহে করোনার সংক্রমন ছিল না। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত ৮জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৪জন, ঘিওরে ২জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ২জন।

তবে, ইতিপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানান, স্বাস্থ্য বিভাগ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com