বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই মেয়ের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গেল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সিলিমপুর গোয়ালপাড়া এলাকার হেমন্ত চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী অখিল চন্দ্র মণ্ডল (৩৫) পেশায় একজন মুদি ব্যবসায়ী।

ওইদিন সে দোকানে ব্যবসার কাজে লিপ্ত থাকলে ও তার স্ত্রী জয়ন্তী রানী মণ্ডল সংসারের কাজে বাড়ির বাইরে থাকায় তার কিশোরী মেয়ে (১৩) বাড়িতে একা পেয়ে একই এলাকার নরেশ চন্দ্র মণ্ডলের ছেলে অসীম চন্দ্র মণ্ডল (২০) ওই কিশোরী মেয়ের ইচ্ছার বিরুদ্ধে শরীরের জামাকাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় মেয়ের চিৎকার শুনে তার মা জয়ন্তী রানী আসলে আসামি তাকে নানান কথায় ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে বিষয়টির সমাধান নিয়ে হেমন্ত চন্দ্র ও তার স্ত্রী দুজন আসামির বাবা ও মাকে অবগত করলে তারা একপর্যায়ে আরও চড়াও হয়ে ওঠে। পরে মেয়ের সম্মানের কথা চিন্তা করে সঠিক বিচারের দাবিতে ওই ভুক্তভোগী মেয়ের বাবা আসামি অসীম চন্দ্র মণ্ডল ও তার বাবা নরেশ চন্দ্র ও মা শ্রীমতি লক্ষ্মী রানী মণ্ডলকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাসান সরদার জানান, সোমবার  অভিযোগ হাতে পেয়েছি। এ বিষয়ে এখনও কোনও মামলা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com