রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরাঞ্জামাদি বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনা ভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ পৌরসভায় কর্মরত  পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সরাঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সকালে মানিকগঞ্জ পৌরসভার সামনে অর্ধ শতাধিক  পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পিপিই, গামবুট, হ্যান্ডগ্লাবস, মাস্কসহ এই স্বাস্থ্য সুরক্ষা সরাঞ্জামাদি বিতরণ করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এ সময় প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, কাউন্সিলর সুভাস সরকার, সানোয়ার হোসেন, সাবিহা হাবিব, নাজমা বেগম ও পরিচ্ছন্ন শাখার ইন্সপেক্টর রাজিব কান্ত গোস্বামী (তাপস) উপস্থিত ছিলেন।

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, করোনা মোকাবেলায় শুরু থেকেই মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে নানান ব্যবস্থাপনা নেয়া হয়েছে। পৌর এলাকার সড়কগুলোতে জীবানুনাশক ছিটানো অব্যাহত রয়েছে।

 এছাড়া হাসপাতাল চত্তর, অফিস-আদালতসহ গুরুত্বপুর্ন স্থাপনা ও স্থানগুলোতে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে।

এডিস মশা ধ্বংশে স্প্রে করা হচ্ছে। পৌর এলাকার দুস্থ্, অসহায়, কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। পৌরসভায় কর্মরত পরিচ্ছন্ন কর্মীরা অবিরত পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে। তাদের সুরক্ষায় বিদেশী সংস্থার  সহযোগিতায়  তাদের সুরক্ষা সরঞ্জামাদি দেয়া হয়েছে। এতে তারা আরো মনোবল নিয়ে কাজ করতে পারবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com