বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা এলাকায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিলো মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
দরিদ্র কৃষক জুলফিকার আলী শ্রমিকের অভাবে তার ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। তাই ছাত্রনেতা রাজিদুল ইসলামসহ অন্যান্যরা আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই কৃষকের ক্ষেতের ধান কেটে দেয়।
এতে কৃষক জুলফিকারের পরিবারসহ এলাকাবাসী খুব খুশি হন।
রাজিদুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ধানকাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। কৃষকরা সময়মত ধান কেটে ঘরে তুলতে না পারলে ক্ষেতেই ধান নষ্ট হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে। সেই ধারাবাহিকতায় তার এলাকার দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন।
যতদিন পর্যন্ত তার এলাকায় ক্ষেতে ধান থাকবে নেতাকর্মীদের নিয়ে ততদিন দরিদ্র কৃষকের ক্ষেতে ধান কেটে দিবেন বলেন জানান তিনি।