রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জ বাজারে মাস্ক বিতরণ করলেন পৌর কাউন্সিলর

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৮৬ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জে করোনা প্রতিরোধের অংশ হিসেবে বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সার্জিক্যাল মাস্ক বিতরণ করছেন পৌর কাউন্সিলর সুভাষ সরকার।

শুক্রবার শহরের পুরান বাজারের দোকানে দোকানে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের করোনা সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার আহবান করেন। জরুরী প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে বের না হন সে ব্যাপারে সচেতন করেন।বাজারের প্রত্যেক দোকানদারকে মাস্ক পরার আহবান জানান।

ক্রেতাদেরও মাস্ক ব্যবহার করতে সচেতন করেন।এসময় পুরো বাজার এলাকা ঘুরে ঘুরে তিনশ মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন। 

এর আগে সুভাষ সরকার মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকদের জন্য পিপিই, সার্জিক্যাল মাস্ক, তাপমাত্রা মাপার থার্মোমিটার প্রদান করেন।

সুভাষ সরকার বলেন, মহামারিতে রূপ নেয়া করোনা ভাইরাসের সংক্রমন থেকে মানুষকে বাঁচাতে প্রতিদিনই সচেতন করছেন। সংক্রমণ থেকে রেহাই পেতে হলে আগে মানুষকে সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। বিভিন্ন হাট-বাজারে যেসব ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছেন।

পাশাপাশি হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে বেচা-কেনা করা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া- বিষয়ে সচেতন করছেন।

তিনি বলেন, নিজে সুস্থ্য থাকুন, পরিবারকে সুস্থ্য রাখুন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com