বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী অভিযানে ১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইকবাল হাসান (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত ইকবাল হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার বিল গজারিয়া গ্রামের মৃত নছিম ব্যাপারীর ছেলে।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে  র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিঃ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তাহার নিকট থেকে ১৪৪ পিস ইয়াবা ও ০১টি মোবাইলসেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে কামারখন্দ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com