বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ২ দিনে আরো ১৪৭ জনকে ২ লাখ ২৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে জেলায় ১৭৭১ জনকে জরিমানা করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, করোনার সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার গভীর রাত পর্যন্ত জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, বেলকুচি, কাজিপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সামাজিক দূরত্ব বজায় না রাখা ও বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগে ১২২ টি মামলায় ১৪৭ জনকে বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।