রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা পরিষদ তিন হাজার চারশ ৬৫ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে। 

রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে ৭ কেজি চাল, ১ কেজি ডাল,  ১ কেজি তেল,  ১ কেজি সেমাই,  ১ কেজি চিনি ও সাবান বিতরণ করেন মানিকগঞ্জের দায়িত্বপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার। 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান ও জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

গোলাম মহীউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় দূর্গত মানুষের  পাশে থেকে সেবা করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। একটি পরিবারও যেন কষ্টে না থাকে তার জন্য কাজ করছেন। প্রতিটি  অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন।

প্রধানমন্ত্রীর পক্ষে জেলা পরিষদ ঈদ উপহার হিসেবে তিন হাজার ৬৫ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। এই খাদ্য সহায়তার ধারাবাহিকতা অব্যহত থাকবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com