বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে ৩য় শ্রেণীর শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় খোকন (৩৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে বেলকুচি উপজেলার মবুপুর নতুনপাড়ার সুরুতজ্জামানের ছেলে।
বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ মে গ্রেফতারকৃত খোকন প্রতিবেশী শিশুটির বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। ওই নরপশুর বর্তমানে দুটি স্ত্রীও রয়েছে। এ ঘটনায় শিশুর স্বজন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ প্রযুক্তির ব্যবহার করে বেলকুচি উপজেলার সীমান্তবর্তী উল্লাপাড়া উপজেলা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।