শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে ধান কাটা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৫৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে বোরা ধান কাটা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পটল বিল এলাকায় কম্বাইন হারভেস্টার যন্ত্র দিয়ে ধান কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এ সময় মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ এবং জেলা সার সমিতির সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন এস এম ফেরদৌস বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে সার, বীজ ও সেচে বিদ্যুৎ বিলে ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া ধান কাটা ও মাড়য়ের আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টারে অর্ধেক মুল্যে ভর্তুকি দিচ্ছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এ বছর জেলায় ৪৬ হাজার ৫৬৯ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এতে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৪৭ হাজার মেট্রিক টন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com