বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে সরকারি চাল ক্রয়ের দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৪৫ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০ টাকা কেজির সরকারি চাল ক্রয়ের দায়ে ব্যবসায়ী আব্দুল কাদেরকে (৩৫) ২ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এই কারাদন্ডাদেশ দেন। আব্দুল কাদেরকে ওই উপজেলার গোজাগ্রামের আব্দুর রশিদের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদেরভিত্তিতে সোমবার বিকেলে আমার নেতৃত্বে¡ একদল পুলিশ ওই গ্রামের জাবেদ আকন্দের ছেলে আব্দুস সামাদ ও আব্দুল কাদেরের বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১০ টাকা কেজির সরকারি ১৭ বস্তার ৫১০ কেজি চাল উদ্ধার করা হয়।

এ সময় সরকারি চাল ক্রয়ের দায়ে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হলেও সামাদ পালিয়ে যায়। ওই দিন রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক উল্লেখিত কারাদন্ডাদেশ দেন।

এদিকে উদ্ধারকৃত চাল সংশ্লিষ্ট বিভাগকে কর্মহীন ও  নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com