বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

খুলনায় ওএমএসের চাল আত্মসাতের দায়ে আ’লীগ নেতা আটক

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনার তেরখাদায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাত হোসেন (৪৫) নামের এক ডিলারকে আটক করা হয়েছে।

আটক সারাফাত তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই এলাকার ১০ টাকা মূল্যে বিতরণ করা সরকারি চালের ডিলার।

আজ দুপুরে  জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলার শেখপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, তেরখাদা উপজেলার বলরামপুর গ্রামের ৬ ব্যক্তির চাল ডিলার সারাফাত দীর্ঘদিন ধরে আত্মসাত করেছেন। চাল না পাওয়া ওই ৬ ব্যক্তি হলেন বলরামপুরের সৈয়দ সাহজাহান, সৈয়দ ফুরবান আলী, অনুপ কুমার মন্ডল, অনাদী বিশ্বাস, মো: মিতুন আলী ও বিমন সমদ্দার।

তারা জানান, তারা জানেন না তাদের নামে কার্ড আছে। এখন শুনছেন তাদের নামে কার্ড করে ডিলার সারাফাত চাল আত্মসাত করছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা বলেন, ১০ টাকা মূল্যের চাল আত্মসাতের অভিযোগে সারাফাতকে  আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com