রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জের পীর শাহ্ মোখলেছুর রহমান আর নেই

  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  বাংলাদেশ পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি ও মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি দরবার শরীফের পীর হযরত শাহ্ মোখলেছুর  রহমান (পান্নু মিয়া) ইন্তেকাল করেছেন। ইন্না্ লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

তিনি আজ বুধবার ভোর ৬ টায় গড়পাড়া গ্রামে তাঁর নিজ বাসভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮৪ বছর। তিনি দেশে ও দেশের বাইরে অগণিত ভক্তবৃন্দসহ আত্নীয় স্বজন রেখে গেছেন।

শাহ্ মোখলেছুর রহমান একজন ইসলামিক মতাদর্শের লেখক ও গবেষক ছিলেন। ১৯৩৬ সালের ১২ মার্চ তিনিমানিকগঞ্জের গড়পাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তাঁর শিক্ষা জীবন শুরু হয় মানিকগঞ্জ মডেল হাই স্কুল থেকে। পরবর্তিতে তিনি তেরশ্রী কালী নারায়ন ইনস্টিটিউট স্কুল থেকে মেট্রিক পাশ করে দেবেন্দ্র কলেজে ভর্তি হন। তিনি মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদে ১৯৬১-৬২ এজিএস ও ১৯৬২-৬৩ সালে জিএস পদে নির্বাচিত হন।

এছাড়াও তিনি মানিকগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সময়ে সেক্রেটারি ছিলেন। তিনি দেবেন্দ্র কলেজ থেকে বি,এ পাশ করে জগন্নাথ কলেজ থেকে এল,এল,বি-এর প্রথম পর্ব শেষ করেন। তিনি ২০০৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ সূফী পদক গ্রহণ করেছেন।

তাছাড়া তিনি শ্রেষ্ঠ জেলা শিক্ষা অনুরাগী হিসেবেও ভূষিত হয়েছেন। তিনি ইরানে দুই বার রাষ্ট্রপতির নিমন্ত্রণসহ বেশ কয়েক দেশে রাষ্ট্রীয় সফর করেছেন।

তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সহযোগিতাও করেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন দাতা সদস্য ছিলেন।
আজ বাদ যোহর জানাযা শেষে গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরীফের আঙ্গীনায় তাঁকে দাফন করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com