রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ঈদে ঘরমুখো যাত্রী ঠেকাতে মানিকগঞ্জের মহাসড়কে পুলিশের ১০টি চেকপোষ্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৫৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: ঈদে ঘরমুখো দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের চলাচল ঠেকাতে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ১০টি চেকপোষ্ট বসিয়েছে জেলা পুলিশ।

মানিকগঞ্জে প্রবেশদ্বার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় বাঁশকল বসিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পণ্যবাহী ট্রাক, জরুরী সরকারি যানবাহন, রোগীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। বাকী সব ধরনের যানবাহনকে ফেরত পাঠানো হচ্ছে।

গত ১৮ মে থেকে এই শক্ত অবস্থানে রয়েছে জেলা পুলিশের সদস্যরা।

মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জরুরি পণ্যবাহী যানবাহন ব্যতীত অন্যান্য যান সীমিতভাবে চলাচল করছে।

তবে পাটুরিয়া অভিমুখে যাত্রীর তেমন চাপ নেই। কিন্তু জরুরি প্রয়োজনে বের হওয়া নানা শ্রেণী পেশার মানুষ পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে বিভিন্ন আঞ্চলিক সড়ক হয়ে হ্যালোবাইক, রিকশা ও মোটরসাইকেলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা অব্যাহত রেখেছে। আর আটক হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুনতে হচ্ছে জরিমানা।

বৃহস্পতিবার দুপুরে গোলড়া চেকপোস্ট এলাকা পরিদর্শনে আসেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তাই কোনো যাত্রীকে পাটুরিয়া ঘাটে যেতে দেয়া হচ্ছে না। পুলিশি ব্যবস্থার মাধ্যমে আগত পথেই ফেরত দেয়া হচ্ছে যাত্রীদের।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com