শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

পাটুরিয়ায় ঈদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় শুরু হয়েছে। মহাসড়কে পুলিশী বাধা  উপেক্ষা করে দক্ষিন পশ্চিমাঞ্চলের ২১ জেলার শত শত মানুষ বিভিন্ন কৌশলে পায়ে হেঁটে জড়ো হচ্ছে পাটুরিয়া ফেরিঘাটে।

ফেরি পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে এসব মানুষ। কেউ কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘাটের অদূরে ট্রলার কিংবা ইঞ্জিনচালিত নৌকা করে নদী পাড়ি দিচ্ছেন। যাত্রীদের ঘাট থেকে বাসে করে ঢাকায় ফেরত পাঠাচ্ছে পুলিশ।

ঘাটে আসা যাত্রীরা জানান, ঈদের মধ্যে শপিংমল, মার্কেট, দোকানপাট সবই বন্ধ রয়েছে। তাদের কর্মস্থলগুলো বন্ধ। আয়-উপার্জন নেই। ঢাকায় বসে থেকে তারা কি করবে। বাধ্য হয়ে ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন।

সেক্ষেত্রে মহাসড়কে তাদের বহু স্থানে বাঁধার সম্মুখীন হতে হয়েছে। তারা বিভিন্ন কৌশলে পুলিশের চেকপোষ্ট এড়িয়ে ফেরিঘাটে পৌঁছেছে। কিন্তু ফেরি বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।

ঈদের মধ্যে বাড়ি না গেলে ঈদের পর লম্বা লকডাউনের মধ্যে পড়তে হবে- এমন আশংকাও রয়েছে তাদের। বাধ্য হয়ে লকডাউন ভেঙ্গে বিভিন্ন যানবাহনে চড়ে, পায়ে হেঁটে ঘাটে পৌঁছেছে ।

ফেরিঘাটে ফেরি বন্ধ থাকায় তারা বিকল্প পথও খুঁজছে । পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘাটের অদূরে ইঞ্জিনচালিত নৌকা কিংবা ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। আবার কেউ কেউ ফেরির অপেক্ষায় বসে আছে।

পুলিশ ঘাট এলাকায় এসব যাত্রীদের থাকতে দিচ্ছে না। মাইকিং করে ঘাট ত্যাগ করার আহবান জানাচ্ছেন। কোনভাবেই যেন ঢাকা থেকে আসা এসব যাত্রীরা নদীর পার না হতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পুলিশ সদস্যরা। এসব মানুষকে বিনা ভাড়ায় বাসে করে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থাও করছে পুলিশ প্রশাসন।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে মোট ১০টি স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে। বাঁশকল বসিয়ে চেকপোষ্টে সব ধরণের যাত্রীবাহী যানবাহন আটকিয়ে দেওয়া হচ্ছে।

মানিকগঞ্জের প্রবেশদ্বার গোলড়া এলাকায় শক্ত বাঁশকল বসিয়ে সব ধরনের যানবাহনকে তল্লাশি করে শুধুমাত্র পণ্যবাহী ট্রাক, জরুরী সরকারি যানবাহন, রোগীবাহী গাড়ি, অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হচ্ছে। বাকী সব ধরনের যানবাহনকে ঘুরিয়ে ফেরত পাঠানো হচ্ছে। এরপরও বিভিন্ন কৌশলে মানুষজন শাখা রাস্তা, কিংবা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘাটে এসে জড়ো হচ্ছে।

এসব মানুষদের ফেরি পার না করে উল্টোপথে বাস ভাড়া করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত ২০টির মত গাড়িতে করে কয়েকশ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আর নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার কিংবা নৌকা চলাচল করায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com