রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে ছিন্নমূল শিশুদের ঈদসামগ্রী দিলো ২৪তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : ২৪তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের উদ্যোগে মানিকগঞ্জের একশত ছিন্নমূল শিশু ও দরিদ্র পরবারের মাঝে ঈদসামগ্রী দেওয়া হযেছে।

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা বস্তিসংলগ্ন দিশারী প্রি-প্রাইমারি স্কুল প্রাঙ্গন থেকে তাদের হাতে এই ঈদসামগ্রী তুলে দেন বাংলাদেশ এডমিনিস্ট্রেশন এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন ২৪তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম, স্বেচ্ছাসেবী সংগঠন-দিশারীর উপদেষ্টা জাহাঙ্গীর আলম বিশ্বাস, সভাপতি হাসান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দিশারী পরিচালিত প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ও বেউথা বস্তিসহ আশেপাশের এলাকার একশত দু;স্থ পরিবারকে এই ঈদ উপহার হিসেবে ৩ প্যাকেট লাচ্ছা শেমাই, ১ প্যাকেট চিনি ও ১টি সাবান দেওয়া হয়।

২৪তম বিসিএস (প্রশাসন) এসোসিয়েশনের সদস্য ফৌজিয়া খান বলেন, সংগঠনটির উদ্যোগে দেশের ৬৪টি জেলায় ১০০ করে মোট ৬৪০০ পরিবারকে এই ঈদ উপহার দেওয়া হলো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com