বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে কর্মহীন দু:স্থ্ পাঁচশত পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সহায়তাবিতরণ করেছেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব রেখে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেলসহ ১২ কেজি খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারমান ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী ইসরাফিল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান হাসিবুল হাসান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন প্রমূখ।