রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আ‘লীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২০
  • ২২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় চান্দহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সামসুল আলম সোনা মিয়া (৬৮) মারা গেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এই মানিকনগর-বাস্তা সড়কের সোনাটেংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের শেখ ভাসানির ছেলে।
চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল জানান, শুক্রবার  বেলা সাড়ে ১২ টার দিকে একই ইউনিয়নের ইউপি সদস্য সেলিম মেম্বারের মোটরসাইকেলে যোগে  স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগমের জয়মন্টপের বাড়িতে যাচ্ছিলেন সোনা মিয়া।
পথিমধ্যে তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়লে তারা রাস্তায় পরে যান। এসময় পেছন দিক থেকে একটি অটোরিকশা সোনা মিয়ার বুকের ওপর দিয়ে চলে যায়।
পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাদ আসর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। তিনি এক স্ত্রী ও এক ছেলে সন্তানের জনক ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com