বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি (৫৫) মারা গেছেন। 

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে তিনি মারা যান। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

লুৎফর রহমান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে আসেন ওই ব্যক্তি। এর পর জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালের আইসোলশনে ভর্তি করা হয়। 

এর পর তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে। 

এ দিকে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। 

লুৎফর রহমান বলেন, মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল এখনও (শনিবার বিকেল পর্যন্ত) পাওয়া যায়নি। এ ছাড়া পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে সাভারে ওই প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ৬৮ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা জেলা সদর ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com