বাংলা হেড লাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মানবিক সহায়তা শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এই শিশুখাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনাসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক এস, এম ফেরদৌস বলেন, করোনা মোকাবেলায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন।
বিভিন্ন শ্রেনী ও পেশার কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে।
শিশুদের কথা চিন্তা করে সরকার শিশুখাদ্য বিতরণের ব্যবস্থা করছে। জেলার অন্যান্য এলাকায়ও অনুরূপভাবে শিশু খাদ্য বিতরণ করা হবে।