বাংলা হেডলাইনস খুলনা: খুলনা জেলা ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় কাজী রিয়াজুল ইসলাম কাজল (৩২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
বৃহস্পতিবার সকালে কাজলের প্রথম প্রশিক্ষক নিয়াজ মোরশেদ পল্টু বলেন, কাজল যশোরের মনিহারে তার শ্বশুড় বাড়িতে ছিলো।
রাতে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। কাজল বয়রা তরুণ সংঘ ক্রিকেট একাডেমীর প্রশিক্ষক ছিলো। কাজলের ছোট একটি মেয়ে রয়েছে।
তিনি জানান, সকাল ৯টায় খুলনার চরের হাট জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে খুলনার ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ তরুণ ক্রিকেটার কাজলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খুলনার ক্রীড়াঙ্গনে।