বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ মোড় এলাকা থেকে গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে সাগর (২২) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মৃত সাত্তার মোল্লার ছেলে শাহাদাৎ মোল্লা (৩০)।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম,এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উল্লেখিত মহাসড়কের সায়দাবাদ মোড় এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসানো হয়। এ সময় দিনাজপুরগামী একটি খালী ট্রাকে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে।