রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জের প্রবীণতম সাংবাদিক এম এ ওয়াহেদ তারা মিঞা মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের প্রবীণতম সাংবাদিক এম এ ওয়াহেদ তারা মিঞা মারা গেছেন। আজ (রবিবার) বিকেল ৪টায় মানিকগঞ্জ জেলা শহরের পূর্বদাশরায় তাঁর বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব মানিকগঞ্জ দরবার শরীফে প্রথম জানাজা ও মরহুমের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-নালোড়া গ্রামের মসজিদ প্রাঙ্গনে বাদ এশা দ্বিতীয় জানাযা শেষে গ্রামের কবরাস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাবেক মেয়র মো. রমজান আলী, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি সুরুয খান, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

আরও শোক জানিয়েছেন  বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, শিবালয় প্রেসক্লাবের সভাপতি বাবুল আকতার মঞ্জুর, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সাধারণ সম্পাদক শাহ আলম, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেলরানা খান, সাংবাদিক সমিতির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এম এ ওয়াহেদ তারা মিঞা ১৯৫৮ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। দৈনিক সংবাদ, মর্নিং নিউজ এবং পাকিস্তান বাই উইকলি পত্রিকায় কাজ করেছেন। তিনি ছিলেন মানিকগঞ্জের দ্বিতীয় বয়োজৈষ্ঠ সাংবাদিক। তাঁর আগে এই পেশায় আসেন খন্দকার মঞ্জুরুল হাসান শেলী।

তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান সাংবাদিক সমিতি মানিকগঞ্জ মহকুমা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৬১ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। মরহুম তারা মিঞার হাত

ধরেই পরবর্তীতে মোহাম্মদ আসাদ, আব্দুল মোন্নাফ খান, জালাল উদ্দিন আহমেদ, প্রজেশকান্তি রায়

সাংবাদিকতা শুরু করেন। মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক সড়কে ‘মানিকগঞ্জ রেডিও হাউজ’ নামের প্রতিষ্ঠানেই সাংবাদিকরা বসতেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজ উন্নয়নেও বিশেষ ভূমিকা পালন করেছেন।

তিনি ২০০২ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় যক্ষা নিরোধ কমিটি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। যক্ষা নিয়ন্ত্রণে অসামান্য অবদানের জন্য তাঁকে জাতীয়ভাবে ২০১২ সালে ‘আজীবন সেবা স্বীকৃতি সম্মাননা’ প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com