বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাপ্তাইয়ে করোনা উপসর্গ নিয়ে যুবক নার্সের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক যুবক নার্সের মৃত্যু হয়েছে।

আজ রবিবার  বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তিটি হলেন, থুইঅং প্রু  মারমা (২৬)। সে উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামের উথোয়াই প্রু মারমা প্রকাশ সেদা মারমার ছেলে। সে চট্টগ্রামের রয়েল হাসপাতাল এর সিনিয়ার নার্স হিসাবে কর্মরত ছিলেন।

রয়েল হাসপাতালের নার্সদের ইনচার্জ আশীষ দাশ জানান, সে ১০-১২ দিন আগে থেকে জ্বর নিয়ে কষ্ট পাচ্ছে। কিন্তু সেটাকে সে গুরুত্ব না দিলে গত সাত দিন আগে হাসপাতাল থেকে ছুটি নেয়। পরে সে অতিরিক্ত অসুস্থ হয়ে গেলে তাকে শহরে থেকে সেবা নিতে বললেও সে অসুস্থ হয়ে ঘরে চলে যায় গত দুই দিন আগে। যার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, ঐ যুবক গত ২ দিন পূর্বে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসে। তার জ্বর ছিলো বলে তিনি জানান। 

এদিকে ২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, উক্ত যুবক ২ দিন আগে শহর হতে তাঁর গ্রামের বাড়িতে আসে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল এবং উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী ঐ যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, উপজেলা হাসপাতাল হতে ডাক্তার এবং ল্যাব টেকনিশিয়ানরা ঘটনাস্থলে গিয়ে মৃত যুবকের নমুনা নিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তার করোনা রিপোর্ট পজেটিভ কিনা।

তারা জানান, উপজেলা সদর হাসপাতাল হতে পিপিই নিয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ঐ যুবকের লাশ সৎকার করা হবে এবং তাঁর পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন রাখা হবে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশের উপ-পরিদর্শক মিশন বিশ্বাস এবং রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হকসহ কাপ্তাই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে রওনা হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com