বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ঐতিহাসিক সলংগা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৩ ফার্মেসির মালিককে ৫৭ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ড্রাগ সুপার শেখ আহসান উল্লাহর নেতৃত্বে র্যাব সদস্যরা ওই বাজারে ৩টি ফার্মেসির দোকানে অভিযান চালায়।
এ অভিযানে রেজিস্ট্রারবিহীন ঔষধ ২৬১৪ পিস, স্যাম্পল ঔষধ ৫৫৫ পিস এবং মেয়াদ উর্ত্তীণ ঔষধ ৪৪৪ পিস, টাপেন্ডাডোল ঔষধ ১৭৮ পিস এবং ইমিটেড ঔষধ ৩৩ পিস জব্দ করা হয়।
পরে ফার্মেসি মালিক ময়নুল হক, জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাসকে নির্বাহী ম্যাজিষ্ট্যট (ভূমি) সুবীর কুমার দাসের ভ্রাম্যমাণ আদালতের হাজির করা হলে তাদের বিভিন্ন পরিমাণে উল্লেখিত টাকা জরিমানা করা হয়।