বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত।। নিরাপত্তাহীনতায় পরিবার

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস গাজীপুর :  গাজীপুরের কাপাসিয়ায় জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের পর আসামিরা গ্রেপ্তার হয়নি বরং আসামিপক্ষ প্রভাবশালী চক্রের দাপট দেখিয়ে উল্টো নানা হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই অবস্থায় ওই পরিবারের লোকজন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগে জানা যায়, কাপাসিয়া উপজেলার তরগাঁও লাহুরী গ্রামের রফিজ উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের ওবায়দুল কাদের ওরফে এবায়দুল্লাহর নেতৃত্বে ৯-১০ জন মিলে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় গত ২৩ মে।

হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিপেটা করে ৫জনকে মারাত্মক জখম করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় জহিরুল ইসলাম, সবুজ, সাইফুল ইসলাম ও জহুরা বেগমকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।  গত এক সপ্তাহ ধরেই তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত রফিজ উদ্দিনের ছেলে রুহুল আমিন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু মামলার পরও আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি, বরং তারা ভুক্তভোগীদের মামলা প্রত্যাহার না করা হলে খুন- জখম ও এলাকাছাড়া করাসহ নানা ধরনের হুমকি দেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মামলার বাদী রুহুল আমিন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com