বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় চাল আত্মসাত ॥ ডিলারশিপ বাতিল

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে ডিলার ইউনুস আলী দুলালের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এছাড়া অপর ডিলার বকুল হোসেনের বিরুদ্ধে কেন আইনগতব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে ব্যাখ্যা তলব করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সভাপতি এসএম জাকির হোসেন সিদ্ধান্ত নেন।

অভিযোগে জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ইউনুস আলী দুলাল ও বকুল হোসেনের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ উঠে।

বঞ্চিত হতদরিদ্র কার্ডধারীরা পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি এসএস জাকির হোসেনের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলামকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। কৃষি কর্মকর্তা প্রথমে ডিলার ইউনুস আলী দুলাল ও পরে ডিলার বকুল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করেন। তদন্তে সত্যতা পাওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিলার ইউনুস আলী দুলালের কাছে ব্যাখ্যা তলব করেন। তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে ৩১ মে রোববার তার ডিলারশিপ বাতিল করা হয়।

এছাড়া একইদিন ডিলার বকুল হোসেনকে ডিলারশিপের শর্ত ভঙ্গ করায় কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাকে তিন কর্মদিবসের মধ্যে উত্তর দিতে হবে।

সোমবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় একজনের ডিলারশিপ বাতিল ও অপরজনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সদুত্তোর দিতে ব্যর্থ হলে তার ডিলারশিপও বাতিল করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com